Breaking News
Home / TRENDING / করোনা পজেটিভ সস্ত্রীক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প

করোনা পজেটিভ সস্ত্রীক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প। কোভিড টেস্ট হয়েছিল আগেই। গত কয়েক দিন ছিলেন কোয়রান্টিনে। শুক্রবার তিনি এবং ফার্স্ট লেডি মেলানিয়ার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই টুইট করে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, “আমি এবং ফার্স্ট লেডি কোভিড পজিটিভ। আমরা অবিলম্বে আমাদের কোয়রান্টিন এবং আরোগ্যের প্রক্রিয়া শুরু করছি। আমরা দু’জনে এর মোকাবিলা করব।”

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতেই ডোনাল্ড ট্রাম্পের এক উপদেষ্টার করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট আসে। তারপরেই নিজের ও স্ত্রী মেলানিয়ার করোনা পরীক্ষা করান ট্রাম্প। সিদ্ধান্ত নেন কোয়ারেন্টাইনে যাওয়ার। সেই সময় তিনি টুইট করে জানান, তাঁর উপদেষ্টা হিক্স, যিনি একটুও বিরতি না নিয়ে টানা কাজ করে চলেছেন, তাঁর কোভিড ১৯ (Covid-19) পজিটিভ রেজাল্ট এসেছে। “সাংঘাতিক! আমি আর ফার্স্ট লেডি পরীক্ষা করিয়েছি, রেজাল্টের জন্য অপেক্ষা করছি। তার আগে অবধি কোয়ারেন্টাইনেই থাকব।” শুক্রবার রিপোর্ট আসতেই দেখা গেল ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প দুজনেই কোভিড পজিটিভ। যদিও, এখনও ট্রাম্প দম্পতির তেমন তীব্র কোনও উপসর্গ দেখা যায়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *