চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
গত রবিবার বারুইপুরের এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বলেছিলেন, “আমার করোনা হলে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবো।” তাঁর এই মন্তব্যের প্রতিবাদে থানায় এফআইআর করেছিলেন তৃণমূল কর্মীরা। এবার সেই বিজেপি নেতা অধ্যাপক অনুপম হাজরা (Anupam Hazra) আক্রান্ত হলেন করোনা ভাইরাসে (Coronavirus)। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টগুলিতে তাঁর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার কথা জানিয়েছেন বোলপুরের প্রাক্তন সাংসদ। বর্তমানে কলকাতার এই রয়েছেন বিজেপিতে কেন্দ্রীয় সম্পাদক। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন অনুপম। তাই বৃহস্পতিবার কোভিড পরীক্ষা করেন তিনি। এদিন সকালে তাঁর রিপোর্ট পজেটিভ আসে।
https://m.facebook.com/story.php?story_fbid=390380702122603&id=100034520296851
গত শনিবার বিজেপি তাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে। সেই কমিটিতেই কেন্দ্রের সম্পাদক করা হয় বিশ্বভারতীর এই প্রাক্তন অধ্যাপককে। নতুন পদ প্রাপ্তির পর বারুইপুরে বিজেপির এক কর্মী সভায় যোগ দিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন বোলপুরের প্রাক্তন সাংসদ। রবিবার বারুইপুরে এক দলীয় কর্মসূচিতে যোগ দিতে যান বোলপুরের প্রাক্তন সাংসদ। সেখানেই এক প্রশ্নের উত্তরে অনুপম বলেন, “আমি তো ঠিকই করে নিয়েছি, আমার করোনা হলে প্রথমে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে জড়িয়ে ধরব!” বিজেপির (BJP) সদ্য কেন্দ্রীয় সম্পাদক হওয়া অনুপম হাজরার বিরুদ্ধে এফআইআর দায়ের করল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস (TMC) উদ্বাস্তু সেল। সোমবার সকালে শিলিগুড়ি থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন সংগঠনের নেত্রী তারা বিশ্বাস ও অর্পিতা বিশ্বাস। এরপর পশ্চিমবঙ্গের আরও কয়েকটি থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। এবার সেই অনুপম হাজরাই আক্রান্ত হলেন করোনায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news