চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে নিম্নচাপ দেখা দিয়েছে। তার প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।পশ্চিমের দিকের একটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় মেঘলা আকাশের সঙগূ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Office)। আজ কলকাতায় মেঘলা থাকবে আকাশ। দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ । সামান্য বৃষ্টি হয়েছে।
এই নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাতে মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। নিচের দিকে জেলাগুলিতে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্থি থাকবে। অসম ও মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি তে আগামী তিন-চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news