ওয়েব ডেস্ক:
মুর্শিদাবাদেও ধাক্কা! তদুপরি এবার তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা আনল তৃণমূল। ডোমকল পুরসভায় তৃণমূল পরিচালিত পুর বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলররা। ডোমকলের পুরপ্রতিনিধিদের একাংশের আপত্তি পুরপ্রধান সৌমিক হোসেনকে নিয়ে। তাঁদের অভিযোগ, দুর্নীতিতে ডুবে রয়েছেন পুরপ্রধান। এইসঙ্গে পুরবোর্ড চালানোর ক্ষেত্রে তাঁর কাজকর্ম স্বৈরাচারী বলেও মনে করেন কাউন্সিলররা। অনাস্থা আনা জনপ্রতিনিধিদের দাবি করেন, সৌমিক পুরপ্রধান হিসেবে নাগরিকদের পরিষেবা দিতে ব্যর্থ। যার ফলে হয়রানির মুখে পড়ছে মানুষ। সে কারণেই অনাস্থা এনেছেন তাঁরা।
প্রসঙ্গত, ডোমকল পুরসভায় মোট আসন ২১টি। তার মধ্যে ১৩ জন কাউন্সিলর অনাস্থা আনায় ডোমকলে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস নেতা সৌমিক হোসেন পরিচালিত পুরবোর্ড।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news