Breaking News
Home / TRENDING / সাধারন মানুষের টাকায় তৃণমূলকে টনিক দিচ্ছে পিকে, দাবি বিজেপির

সাধারন মানুষের টাকায় তৃণমূলকে টনিক দিচ্ছে পিকে, দাবি বিজেপির

নিজস্ব সংবাদদাতা।‌ ২০১৯-এর লোকসভা নির্বাচনের ফলাফলে এ রাজ্যে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। শক্তিশালী বিরোধী হিসেবে উঠে এসেছে বিজেপি। তাই আগামী দিনে এ রাজ্যে বিজেপিকে ঠেকাতে ভোট গুরু প্রশান্ত কিশোরের আশ্রয় নিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে যে পরিমাণ টাকা খরচ করে প্রশান্ত কিশোরকে ভাড়া করে আনা হয়েছে তা সব সাধারণ মানুষের টাকা, মন্তব্য বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের। এদিন সাংবাদিক সম্মেলন করে জয় প্রকাশ বাবু বলেন প্রশান্ত কিশোরকে ভাড়া করতে প্রায় ৩০০ থেকে ৪০০ কোটি টাকা খরচ করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন এত পরিমাণে টাকা কোথা থেকে এলো? যদি এই টাকা দলের টাকা হয় তাহলে তা তোলা বাজির টাকা, সাধারণ মানুষের টাকা। আর যদি সরকারের হয় তাও সাধারণ মানুষের টাকা। তবে যত টাকাই খরচা করে যার কাছ থেকেই ভোকাল টনিক নিক না কেন, তৃণমূল যে রাস্তায় এগিয়ে গেছে সেই অন্ধকার গলি থেকে আর ফিরে আসতে পারবে না দাবি বিজেপি নেতার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *