Breaking News
Home / TRENDING / বাগরি কাণ্ড: ব্যবসায়ীরা নিয়ম মানেনি, বললেন পার্থ চট্টোপাধ্যায়

বাগরি কাণ্ড: ব্যবসায়ীরা নিয়ম মানেনি, বললেন পার্থ চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা:
নবান্নে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রিগোষ্ঠীর মিটিং শেষে আজ বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায় জানালেন, ব্যবসায়ীরা নিয়ম মানেনি বলেই এত বড় বিপর্যয় ঘটল। তাদের নিয়ম মানা উচিত ছিল। এদিন কড়া হুঁশিয়ারি দিয়ে পার্থ বলেন, আমরা শীতল থাকি বলে আমরা দুর্বল নই।
শিক্ষামন্ত্রী আরও জানান, ফরেনসিক রিপোর্ট হাতে আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে বাড়ি নিয়ে কী ব্যবস্থা হবে। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে দিয়ে পরীক্ষা করানো হবে বাড়িটি।
পার্থ চট্টোপাধ্যায় নিশ্চিত করেন বাগরি মার্কেটের অগ্নিকাণ্ডের পর ওষুধের কোন সংকট হবে না। তিনি জানান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ বিষয়ে কথা বলেছেন সংশ্লিষ্ট একাধিক বিভাগের সঙ্গে।
উল্লেখ্য, ব্যবসায়ীরা নিয়ম মানেনি যেমন, তেমনি প্রশ্ন উঠছে, নিয়ম না মেনেও কী করে পুর কর্তৃপক্ষের চোখের সামনে ব্যবসা চলল বাগরি মার্কেটে। যদিও এই প্রশ্নের জবাব দেননি পার্থ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *