Breaking News
Home / TRENDING / রাজ্য জুড়ে গণ ইস্তফার ডাক চিকিৎসকদের, উঠল রাজ্যপালের হস্তক্ষেপের দাবি

রাজ্য জুড়ে গণ ইস্তফার ডাক চিকিৎসকদের, উঠল রাজ্যপালের হস্তক্ষেপের দাবি

ওয়েব ডেস্ক:

রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার ইঙ্গিত। এবার রাজ্য জুড়ে গণ ইস্তফার ডাক দিলেন আন্দোলনরত চিকিৎসকেরা। সমস্ত সরকারি স্বাস্থ্য পরিষেবা থেকে গণ ইস্তফার ডাক দিলেন তাঁরা। বস্তুত এনআরএসে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তারদের ৪ ঘন্টা সময়সীমা দিয়ে রীতিমতো হুঁশিয়ারি দেন, তারপরেই এই সিদ্ধান্ত নিলেন আন্দোলনরত ডাক্তাররা। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রী ডাক্তারদের উপর হামলা করেছে যারা তাদের বিষয়ে কিছু বললেন না।

বলা ভালো, মুখ্যমন্ত্রীর ‘এসমা’ জারির হুঁশিয়ারিতে আগুনে ঘি পড়ল। নিজেদের আন্দোলনে অনড় থাকলেন চিকিৎসকেরা। তাঁদের হুঁশিয়ারি, “আমরা কেউ সরকারের কাছে দায়বদ্ধ নই। সরকার এসমা জারি করার আগেই আমরা গণ ইস্তফা দেব।” এদিকে ৮ জন চিকিত্সক ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে গণ ইস্তফার দাবি জুনিয়র চিকিৎসকদের।

এর পাশাপাশি রাজ্যপালের হস্তক্ষেপের দাবিতে রাজভবনে গেলেন আন্দোলনরত একদল ডাক্তার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *