নীল রায়:
এসএসকেএম হাসপাতালে গিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আচমকাই হাসপাতালে হানা দিয়ে তিনি বলেন, “৪ ঘণ্টার মধ্যে কাজ যোগ দিতে হবে জুনিয়র ডাক্তারদের। নাহলে কঠোর পদক্ষেপ করা হবে। যাঁরা কাজে যোগ দেবেন, তাঁদের সঙ্গে সরকার থাকবে। আর যাঁরা যোগ দেবেন না, তাঁদের সরকার কোনও ভাবেই সাহায্য করবে না।” প্রসঙ্গত,এনআরএস হাসপাতালে জুনিয়র ডাক্তারদের মারধরের প্রতিবাদে আন্দোলনে বসেন জুনিয়র চিকিৎসকরা। এখনও নিজেদের অবস্থানে অনড় তাঁরারা। বন্ধ সরকারী হাসপাতালের আউটডোর।
এই অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে যান মুখ্যমন্ত্রী । এদিন হাসপাতালে গিয়ে প্রথমে জরুরি বিভাগের সামনে এবং গোটা চত্বরের পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। তার পর জরুরি বিভাগের সামনে এক রোগীর সঙ্গেও কথা বলেন। তার পরই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজকের মধ্যে কাজে যোগ দিতে হবে জুনিয়র ডাক্তারদের। এনাফ ইজ এনাফ। মানুষকে পরিষেবা দিতে হবে। দমকল যদি বলে আগুন নেভাব না, পুলিশ যদি বলে কাজ করব না— সেটা হতে পারে না।’’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news