নিজস্ব সংবাদদাতা
শুক্রবার দিল্লিতে এরাজ্যের প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী । জানা গিয়েছে, বৈঠকে প্রদেশ কংগ্রেস নেতাদের মধ্যে রাজ্যে জোট গঠন নিয়ে দ্বিমত দেখা দেয়। এমনকি কংগ্রেস সভাপতির সামনেই তর্ক শুরু হয়ে যায় দুই গোষ্ঠীর মধ্যে । জানা গিয়েছে, মালদা সহ উত্তরবঙ্গের বেশ কয়েকজন নেতা ও বিধায়ক তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে। অন্যদিকে মুর্শিদাবাদের নেতা বিধায়করা বামেদের সঙ্গে জোটের পক্ষে। প্রথম থেকে সুর কেটে যাওয়ায় কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news