নিজস্ব সংবাদদাতাঃ
ফের ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুটি হাতির। ঘটনাস্থল সেই রেডব্যাংক ও দেবপাড়া চা বাগানের মাঝামাঝি, যেখানে মাসখানেক আগেই একইভাবে একটি হাতির মৃত্যু হয়েছিল। এই নিয়ে চাপড়ামারি থেকে বানারহাট রেলপথে গত ছয় মাসে চারটি হাতির মৃত্যু হল। শুক্রবার সকাল ৭টা ১৫ নাগাদ চারটি হাতির একটি দল ওই এলাকা দিয়ে লাইন পার হচ্ছিল। জঙ্গল থেকে বেরিয়ে পালটি বৃহস্পতিবার রাতে ডায়না বাগানে ঢুকেছিল। এদিন সকালে তারা রেল লাইন টপকে ফের জঙ্গলে ফিরছিল। তখনই আলিপুরদুয়ার জংশনগামী একটি ট্রেনের সঙ্গে প্রথমে শাবকটির ও পরে মা হাতিটির ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের ধাক্কায় হাতি দুটি লাইন থেকে ছিটকে পাশের ঢালু জমিতে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুটি হাতির। ট্রেনটি কিছক্ষণ দাঁড়িয়ে ফের চালু হয়। ডুয়ার্স রুটের ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ঘটনাস্থলে বন দফতরের আধিকারিক ও কর্মীরা এসে দেহ উদ্ধারের কাজ শুরু করেছেন। ডুয়ার্সে আবার ট্রেনের ধাক্কায় পর পর হাতিমৃত্যুর ঘটনায় পরিবেশপ্রেমী সংগঠনগুলি থেকে শুরু করে বন দফতরের কর্তারা ক্ষুব্ধ। সাতসকালে কীভাবে ট্রেনচালক হাতিদের দলটিকে দেখতে পেলেন না, তা নিয়ে ধন্দে অনেকেই। জঙ্গল এলাকায় ট্রেনের গতিবেগ নিয়েও প্রশ্ন উঠছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news