নিজস্ব সংবাদদাতা
অসমের মাহুর জেলায় ৩ সন্ন্যাসীকে গণপিটুনির হাত থেকে বাঁচাল সেনা। শুক্রবার সকালে ওই ৩ সন্ন্যাসীদের ছেলেধরা সন্দেহে আটক করে স্থানীয়েরা। এরপর তাদের হাত বেঁধে দেওয়া হয়। জানা গিয়েছে, ওয়াটসঅ্যাপ মেসেজ থেকে গুজবের জেরে ওই সন্ন্যাসীদের গাড়ি আটকায় একদল লোক। এরপর তাদের গাড়ি থেকে নামিয়ে প্রশ্ন করা শুরু হয় । বেঁধে দেওয়া হয় হাত। বেগতিক দেখে সেনাকে খবর দেয় কয়েকজন স্থানীয় বাসিন্দা। আধ ঘন্টার মধ্যেই সেনা এসে তাদের উদ্ধার করে । এদিকে হাফলঙ জেলা থেকে আরও ৩জনকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে সেনা। প্রসঙ্গত, কয়েক দিন আগেই অসমের কার্বি আংলঙ জেলায় ছেলেধরা সন্দেহে ৩ যুবককে পিটিয়ে মারে স্থানীয় বাসিন্দারা। তারপরই সতর্ক প্রশাসন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news