Breaking News
Home / TRENDING / ভারতকে চাপে রাখতে রোহিঙ্গা নিয়ে সরব বাংলাদেশ

ভারতকে চাপে রাখতে রোহিঙ্গা নিয়ে সরব বাংলাদেশ

ভাস্কর মান্না :

ভারতের সাধারণ নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে ঠিক তখনই প্রতিবেশী বাংলাদেশে, রোহিঙ্গা ইস্যু নিয়ে সরব হলেন। এদিন বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিদেশ মন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারত সফরে এসেছেন। আর এই সফরে এসে তিনি রোহিঙ্গা সমস্যা নিয়ে চাপ দিলেন মোদি সরকারকে।

 

এদিন নয়াদিল্লিতে বাংলাদেশের বিদেশমন্ত্রী আব্দুল মোমেন সাবেক বলেন, “দুটি ইস্যুতে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন চলছে। এক, রোহিঙ্গা ইস্যু। দুই, তিস্তা নদীর জলবন্টন।”  তিনি জানান, রোহিঙ্গা শরণার্থীদের যাতে দ্রুত মায়ানমারে ফেরত পাঠানো যায়, তার জন্য ভারতের আরো বেশি সহযোগিতা দরকার সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়েছি। তিনি মনে করেন শীর্ষস্তরের মায়ানমার সরকারের ওপর আরো বেশি চাপ সৃষ্টি করা দরকার। পাশাপাশি ভারত এবং চীন যদি মায়ানমারের ওপর চাপ সৃষ্টি করে, তাহলে রোহিঙ্গা ফিরিয়ে নিতে পারে মায়ানমার।  রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসামের নাগরিক পঞ্জিতে ৪০ লক্ষ ভারতীয় নাম বাদ পড়ায় তা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিল বাংলাদেশও। এবার ঘুরপথে রোহিঙ্গা ইস্যু নিয়ে নাগরিক পঞ্জির বিরুদ্ধে একটা বার্তা দিতে চাইল তারা।

 

অপরদিকে, তিস্তা জলবণ্টন ইস্যু নিয়েও ভারতের দরবার হয়েছে বাংলাদেশ। ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে বলা হয়েছে, বাংলাদেশের সঙ্গে বিভিন্ন চুক্তি যাতে দ্রুত সম্পন্ন হয় তার আশ্বাস দিয়েছেন সুষমা স্বরাজ। রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নেওয়ার বিষয়ে তিনি মায়ানমারের বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলেছেন। এছাড়াও দুর্নীতি দমনে পারস্পারিক সহযোগিতা এবং প্রশিক্ষণ, ভেষজ ক্ষেত্রে সমঝোতা এবং সরকারি অফিসারদের প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশকে সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত। এমনকি ভারতের তরফ থেকে ৪৫০ কোটি ডলার ঋণ দেওয়া হয়েছে বাংলাদেশকে। এদিন একই ইস্যু নিয়ে মোমেন সমর্থন আদায়ের উদ্দেশ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও দেখা করেন।

 

রাজনীতিকদের একাংশের মতে, সামনে লোকসভা নির্বাচন। তাই ভারতের নির্বাচন সম্পর্কে বাংলাদেশের আগ্রহ যথেষ্ট। কারণ এখানকার রাজনীতির সঙ্গে তাদের নিত্য পরিচয়। তাই তারা চাইছে যে য সরকারই ক্ষমতায় আসুক, আগে থেকে চাপ সৃষ্টি করলে এটা অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়াবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *