Breaking News
Home / TRENDING / আজও জিজ্ঞাসাবাদ রাজীবকে, ডাকা হতে পারে অর্ণব ঘোষকেও

আজও জিজ্ঞাসাবাদ রাজীবকে, ডাকা হতে পারে অর্ণব ঘোষকেও

নিজস্ব সংবাদদাতা

আজও জিজ্ঞাসাবাদ করা হবে পুলিশ কমিশনার রাজীব কুমারকে। মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে নতুন করে নোটিস ধরালেন সিবিআই কর্তারা। তবে বুধবার পঞ্চম দিনেও জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, রাজীব কুমার ছাড়াও চিটফান্ড কাণ্ডে রাজ্য পুলিশের আরও কয়েকজন কর্তাকে নোটিস দিয়ে রেখেছে সিবিআই। এর মধ্যে অন্যতম হলেন বিধাননগর কমিশনারেটের প্রাক্তন গোয়েন্দা প্রধান তথা বর্তমানে মালদহের পুলিশ সুপার অর্ণব ঘোষ। উল্লেখ্য, সিবিআই সূত্রে খবর, শিলংয়ে জিজ্ঞাসাবাদের সময় রাজীব কুমার বারবারই বলেছেন যে চিটফান্ড তদন্তে ‘ডে টু ডে’ ইনভেস্টিগেশন করতেন অর্ণব ঘোষ। কখনও অর্ণব তাঁর কাছে পরামর্শ চাইলে তিনি তা দিতেন মাত্র।
অর্ণব অবশ্য সিবিআইয়ের ওই নোটিসের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছেন। এই মামলার ভিত্তিতে আদালত নির্দেশ দিয়েছিল, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নোটিস ইত্যাদি সংক্রান্ত যাবতীয় কিছু স্থগিত রাখা হবে। ফলে আজ ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট কী নির্দেশ দেয় তাও দেখার। সুপ্রিম কোর্ট যেমন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল, হাইকোর্ট অর্ণবকে সে রকমই নির্দেশ দিলে তাঁকেও সিবিআইয়ের জেরার মুখে পড়তে হতে পারে। সিবিআইয়ের একটি সূত্রের মতে, সেক্ষেত্রে রাজীব কুমার ও অর্ণব ঘোষকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *