নীল রায়।
বহু প্রতীক্ষার পর ভাটপাড়া পুরসভার (Bhatpara Municipality) আনুষ্ঠানিকভাবে দখল নিল তৃণমূল কংগ্রেস (TMC)। অর্জুন সিংয়ের গড়েই ফুটল জোড়া ফুল। মঙ্গলবার ভাটপাড়ায় ভোটাভুটিতে তৃণমূলের পক্ষে পৌরসভার নতুন চেয়ারম্যান হয়েছেন অরুণ বন্দ্যোপাধ্যায়। যিনি ভাটপাড়া পৌরসভা ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ২৩ নম্বরের কাউন্সিলর সত্যেন রায় ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিমাংশু সরকার পুর প্রধান হওয়ার দৌড়ে ছিলেন। কিন্তু শেষমেশ সবাইকে পেছনে ফেলে ১৯ জন কাউন্সিলর নিয়ে নতুন পুর বোর্ডের চেয়ারম্যান হলেন বর্ষিয়ান কাউন্সিলর অরুণ বন্দ্যোপাধ্যায়।
ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ এদিন খামবন্দী পুর প্রধানের নাম নিয়ে আসেন ভাটপাড়া পৌরসভা। খোলার পরেই জানা যায় নতুন চেয়ারম্যান হচ্ছেন অরুণ বন্দ্যোপাধ্যায়। বিজেপির সৌরভ সিংকে সরিয়ে চেয়ারম্যান হলেন তিনি। প্রসঙ্গত, ২৩ মে অর্জুন সিং ব্যারাকপুর লোকসভা থেকে বিজেপি (BJP) সাংসদ হওয়ার পর ভাটপাড়া পৌরসভা হাতবদল হয়। কাউন্সিলর রাতারাতি যোগদান বিজেপিতে।
অর্জুন সিংয়ের (Arjun Singh) বদলে চেয়ারম্যান হন তাঁর ভাইপোর সৌরভ সিং। কিন্তু তৃণমূল নেতৃত্ব আদালতে গিয়ে ভোটাভুটির জন্য দ্বারস্থ হন। আদালতের নির্দেশে এদিন ভোটাভুটি হলে ১৯-০ ভোটে ভাটপাড়া প্রবর্তন করে তৃণমূল। অবশ্য গঙ্গা দিও অনেক গ্যালন জল প্রবাহিত হয়েছিল। আপাতত মাস কয়েকের জন্য হলেও ভাটপাড়া পৌরসভার দায়িত্ব পেয়ে স্বস্তি তৃণমূল নেতৃত্বে। এদিন ভাটপাড়া দখলের পর নির্মল ঘোষ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতৃত্বের ওপর ভাটপাড়ার মানুষের আস্থা রাখার জন্য আমরা সকলেই তাদের কাছে কৃতজ্ঞ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news