নিজস্ব সংবাদদাতা:
ঝাড়গ্রাম, ৬ অক্টোবর : শিলদা বিনপুরের পর এবার ঝাড় গ্রামের কালী মন্দিরে চুরির ঘটনা ঘটল। ঝাড়গ্রামের শ্মশানকালী মন্দির থেকে চুরি গেল সোনার মুকুট, হার, রূপোর খড়্গ, হাতের মুণ্ডমালা ও অন্যান্য সাজ সামগ্রী। সব মিলিয়ে প্রায় ১০ লাখ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার রাতে ঝাড়গ্রামের শ্মশানকালী মন্দিরে এই ভয়াবহ চুরির ঘটনাটি ঘটে।
মন্দিরের পুরোহিত এবং পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, গতকাল রাতে মন্দিরে তালা দিয়ে তারা বাড়ি ফেরেন। কিন্তু পুরাতন ঝাড়গ্রামের স্থানীয় বাসিন্দারা আজ সকালে দেখেন মন্দিরের মূল দরজার তালা ভাঙা। তারা দেখেন, প্রতিমার গয়নার সাজ সহ মন্দিরের অন্যান্য মূল্যবান সামগ্রী নেই। মন্দিরের আলমারি ভেঙ্গে বহু জিনিসপত্র নিয়ে গেছে দুষ্কৃতীরা।
শ্মশানকালী মন্দির সহ পুরাতন ঝাড় গ্রাম এলাকায় রাতে নিরাপত্তারক্ষী মোতায়েন থাকার নিয়ম থাকলেও মন্দির কমিটির সদস্যরা জানিয়েছেন, গতকাল রাতে ওই এলাকায় কোনও পুলিশি প্রহরা ছিল না। ঝাড়গ্রাম জেলায় পরপর কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news