Breaking News
Home / TRENDING / মনোনয়ন বাতিল দীনেশের, কমিশনের ছাড়পত্র পেলেন মৌসম

মনোনয়ন বাতিল দীনেশের, কমিশনের ছাড়পত্র পেলেন মৌসম

নিজস্ব প্রতিনিধি।

পশ্চিমবঙ্গের রাজ্যসভা (Rajyasabha election) ভোটে নির্দল প্রার্থী দীনেশ বাজাজের (Dinesh Bajaj) মনোয়নপত্র বাতিল করে দিল নির্বাচন কমিশন। তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নুরের (Mausam , Benajir Noor) যে মনোয়ন নিয়ে যে ত্রুটির অভিযোগ উঠেছিল, তা আর গৃহীত হল না। মৌসমের মনোনয়নে ছাড়পত্র দিয়ে দিল কমিশন। সুতরাং রাজ্যসভার পঞ্চম আসনে ভোটাভুটির সম্ভাবনা আর রইল না। সহজ অঙ্কে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় যাচ্ছেন তৃণমূলের চার প্রার্থী সুব্রত বক্সি, মৌসম নুর, অর্পিতা ঘোষ দীনেশ ত্রিবেদী এবং বাম-কংগ্রেস জোট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

দীনেশ বাজাজের বিরুদ্ধে অভিযোগ ছিল, মনোনয়নের সময় প্রথম শ্রেণির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে স্বাক্ষর সহ সিলমোহর দিতে হয়, তাঁর মনোনয়নে তেমনটা করা হয়নি। আর মৌসমের বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল। এক, পাসপোর্ট এবং মনোয়নপত্রে দু’রকম নাম রয়েছে তাঁর। প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী আবু বরকত গনিখান চৌধুরীর ভাগ্নির নাম পাসপোর্টে রয়েছে ‘মৌসম বেনজির নুর।’ মনোনয়নপত্রে রয়েছে ‘মৌসম নুর।’ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে মনোনয়নপত্র জমা দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থীর বিরুদ্ধে কী কী ফৌজদারি মামলা রয়েছে তা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হয়। অভিযোগ, মৌসম তা নির্দিষ্ট সময়ে করেননি বলেও অভিযোগ জানিয়েছিল বামফ্রন্ট ও কংগ্রেসের জোট। কিন্তু এদিন তৃণমূলের প্রাক্তন বিধায়ক দীনেশের মনোনয়ন বাতিল হলেও গৃহীত হল মৌসমের মনোনয়ন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *