নিজস্ব প্রতিনিধি।
আজ সাঁইবাড়ি হত্যাকাণ্ডের ৫০ বছর পূর্তি। সেই ঘটনার স্মরণে মঙ্গলবার সকাল সকাল টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন মমতা টুইট করে লেখেন, “১৯৭০ সালে আজকের দিনে বর্ধমানে সাঁইবাড়ি হত্যাকান্ড সংগঠিত হয়। সাঁইবাড়ির সদস্যদের তাঁদের মায়ের সামনে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত সকল শহিদকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা।”
১৯৭০ সালে আজকের দিনে বর্ধমানে সাঁইবাড়ি হত্যাকান্ড সংগঠিত হয়। সাঁইবাড়ির সদস্যদের তাঁদের মায়ের সামনে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এই ঘটনায় নিহত সকল শহিদকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা
— Mamata Banerjee (@MamataOfficial) March 17, 2020
প্রসঙ্গত, ৭০-এর দশকে এই হত্যাকাণ্ডের ঘটনায় শিউরে উঠেছিল পশ্চিমবঙ্গ। এই ঘটনায় নাম জড়িয়েছিল প্রয়াত সিপিএম নেতা বিনয় কোঙার, খোকন সেন ওরফে নিরুপম সেন, মাণিক রায় ওরফে অনিল বসু প্রমুখ। বামফ্রন্ট জমানায় এই খুনের ঘটনাকে বারবার ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল। ২০১১ সালে ক্ষমতা বদলের পরেও অভিযুক্ত নেতাদের শাস্তির দাবি উঠেছিল। বর্তমানে অভিযুক্ত নেতারা মারা গিয়েছেন। তা সত্ত্বেও, বর্ধমান শহরে ঘটে যাওয়া ঘটনার স্মৃতি বহন করে চলেছে সাঁইবাড়ি। মন্ত্রিসভার পক্ষ থেকে পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাঁইবাড়ি গিয়ে নিহতদের শ্রদ্ধা জানান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news