Breaking News
Home / TRENDING / “কু-কথা বলেই প্রাইজ পোস্টিং দিলীপের” কটাক্ষ চন্দ্রিমার

“কু-কথা বলেই প্রাইজ পোস্টিং দিলীপের” কটাক্ষ চন্দ্রিমার

নিজস্ব প্রতিনিধি।

“কু কথাই বলেই প্রাইজ পোস্টিং পেয়েছেন দিলীপ ঘোষ।” মেদিনীপুরের সাংসদের দ্বিতীয়বার বিজেপির রাজ্য সভাপতি হওয়ার ঘটনাকে এভাবেই ব্যাখ্যা করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। শুক্রবার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষকে নিয়ে পাটুলি থানা এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন করা হয় চন্দ্রিমাকে।

জবাবে তিনি বলেন, “পাটুলিতে দিলীপ ঘোষ যে ঘটনা ঘটিয়েছেন তা নিন্দনীয়। একটি মেয়ে প্রতিবাদ করেছেন। প্রতিবাদ করার অধিকার সকলের আছে। কিন্তু দিলীপবাবু যে ভাষায় ওই মেয়েটিকে আক্রমণ করেছে তা অতি নিন্দনীয়।” চন্দ্রিমা আরও বলেন,”তিনি তো খুব কথা বলেই প্রাইজ পোস্টিং পেয়ে গেছেন দলে। আর যারা তার দলে আছেন তারাও ভাবছেন এমন কথা বলে প্রাইজ পোস্টিং পেয়ে যাবেন।” বৃহস্পতিবার বিকেলে পাটুলিতে নাগরিক সংশোধনী আইনের সমর্থনে অভিনন্দন যাত্রা করেন দিলীপ ঘোষ। বিজেপির মিছিলের সামনে এসে সিএএ-র (CAA) বিরোধিতা করে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্ত নামে ওই যুবতী প্রতিবাদ দেখাতে থাকেন। তাঁর হাতে থাকা সাদা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘নো এনআরসি, নো সিএএ’ এবং ‘দিলীপ ঘোষ গো ব্যাক’। গেরুয়া শিবিরের কর্মীরা ছুটে গিয়ে প্রতিবাদী ওই তরুণীর হাতে থাকা পোস্টার কেড়ে নিয়ে ছিঁড়ে দেয়। দ্রুতই পুলিশ এসে সরিয়ে নিয়ে যায় ওই যুবতীকে।

এদিন সাংবাদিক সম্মেলন করে মহিলা তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষে দুটি কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ওইদিন ভাতের হাড়ি নিয়ে উত্তর কলকাতার শ্রদ্ধানন্দ পার্ক থেকে ধর্মতলার ডুরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন মহিলা তৃণমূলের কর্মীরা। এছাড়াও আগামী ৬ ফেব্রুয়ারি বিড়লা প্লানেটরিয়াম থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিলে পা মেলাবেন মহিলা কংগ্রেসের নেত্রীরা। এনআরসি, সিএএ ও এনপিআরের বিরুদ্ধে এই মিছিল হবে বলে জানিয়েছেন মহিলা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কলকাতার পাশাপাশি জেলা জেলায় মহিলা তৃণমূলের মহিলা সংগঠনের সদস্যরা প্রতিবাদ মিছিল করবেন বলে জানিয়েছেন বলে তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *