নিজস্ব প্রতিনিধি।
দশকের প্রথম বাজেট অধিবেশনের শুরুতেই বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদরা। শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে যৌথ অধিবেশনে দেশের সমস্ত সাংসদদের সামনে বাজেট বক্তৃতা পেশ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। বক্তৃতার সময় সেন্ট্রাল হলে পিছনের দিকে দাঁড়িয়ে বেশিরভাগ সংসদ সাদা কাগজে লাল কালিতে ‘নো এনআরসি’ ও ‘নো সিএএ’ এবং এনআরপি লিখে প্রতিবাদ করেন। পাশাপাশি সেন্ট্রাল হলের ভিতরেই নিজেদের প্রতিবাদে ভিডিও মোবাইলে তোলার অভিযোগ উঠল তৃণমূল (TMC) সাংসদের বিরুদ্ধে।
অভিযোগ, তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন নিজের মোবাইল ক্যামেরায় তাদের প্রতিবাদের নিজের ক্যামেরাবন্দি করেন। দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়ের সঙ্গে দোলা সেনের একটি ১১ মিনিটের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এরপরেই প্রশ্ন ওঠে, সেন্ট্রাল হলে আয়োজিত অনুষ্ঠান কিভাবে মোবাইল বন্দী করতে পারেন তৃণমূল সাংসদরা।
Here is another video from the silent protest during President's address in Central Hall by @AITCofficial . No #NRC No #CAA No #NPR. #BudgetSession #Parliament Video#2 pic.twitter.com/XRqMUWWtCS
— All India Trinamool Congress (@AITCofficial) January 31, 2020
কংগ্রেসের (Congress) প্রাক্তন সাংসদ সরদার আমজাদ আলীর কথায়, “এমন ঘটনা এর আগে কখনোই ঘটেনি ভারতীয় সংসদের ইতিহাসে। সংসদের অন্দরের অনুষ্ঠানের কোন ছবি বা ভিডিও তুলতে গেলে তার লোকসভার স্পিকারের অনুমতি সাপেক্ষ। রাষ্ট্রপতির ভাষণ চলাকালীন কোন ছবি বা ভিডিও তোলা হয়ে থাকে তা সঠিক কাজ হয়নি।” উল্লেখ্য, সংসদ ভবনের ভিতরে কোন অনুষ্ঠানের ভিডিও বা ছবি তুলতে গেলে তার অনুমতি নিতে হয় লোকসভার স্পিকারের থেকে। তৃণমূলের এদিনের প্রতিবাদের ছবি তথা ভিডিও ক্যামেরাবন্দী করার সময় স্পিকার ওম বিড়লার অনুমতি নেওয়া হয়েছিল কিনা তা জানা যায়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news