Breaking News
Home / TRENDING / ” তৃণমূলের সঙ্গে আমি নিজেও সৌজন্য রেখেছি৷”: দিলীপ ঘোষ।

” তৃণমূলের সঙ্গে আমি নিজেও সৌজন্য রেখেছি৷”: দিলীপ ঘোষ।

চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক:

শুক্রবার বিধানসভাতে মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী- বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী নিজেই ডেকে পাঠিয়েছিলেন
বিরোধী দলনেতাকে। সূত্রের খবর, বিধানসভাতে মুখ্যমন্ত্রীর ঘরে ঢুকে তাঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন শুভেন্দু। এমনকী বিধানসভায় নিজের বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুকে ‘ভাই’ বলেও সম্বোধন করেন মুখ্যমন্ত্রী। গোটা ঘটনার পর অনেকটা সুর নরম বিরোধী দলনেতার।

শনিবার সকালে নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ। এদিন মুখ্যমন্ত্রী কে প্রণাম প্রসঙ্গে তিনি বলেন, ” ওদের অনেকদিনের পুরোনো সম্পর্ক। অনেকে কালীঘাটে প্রণাম করে আসেন, উনি বিধানসভায় করেছেন। এটা পাবলিক ম্যাটার নয়, ব্যাক্তিগত বিষয়। ”

যা যথেষ্ট ইঙ্গিতপূর্ন বলে মত রাজনৈতিক মহলের। পাশাপাশি তিনি আরও বলেন, “উনাদের মধ্যে ব্যাক্তিগত সম্পর্ক থাকতেই পারে। বিধানসভাতে তৃণমূলের সঙ্গে সৌজন্য রেখে চলেছি।”

শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতার ঘরে গিয়ে কথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কারোর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে৷ বিধানসভা একটা সৌজন্যের জায়গা৷ ওখানে সাংবিধানিক একটা ব্যবস্থা আছে৷ তাই ওখানে বিরোধী দলের সবাই একসঙ্গে বসে কথা বলে৷ তাই আমার বিষয়টিতে অন্যায় কিছু মনে হয়নি৷”

মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাব দিয়েছেন, চলুন সবাই মিলে দিল্লি যাই৷ আর সেখান থেকে টাকা নিয়ে আসি৷ আমরা দরবার করে টাকা নিয়ে আসব, আপনি লক্ষ্মীর ভাণ্ডার করবেন, দলের লোকেদের লালন-পালন করবেন এটা তো হতে পারে না৷ এই কথায় আমার আপত্তি আছে৷ এই কথাটা কতটা ঠিক সেটা দল বলবে৷’’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *