চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক :
মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চোর বলে আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
শনিবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস দফতরে সাংবাদিক দের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন অধীর চৌধুরী।
গতকাল নিজের দফতরে বীরভূমের দলীয় নেতৃত্ব থেকে শুরু করে জন-প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে ব্লক-স্তরে নেতৃত্ব পরিবর্তন করলেও এই জেলার সভাপতির দায়িত্বে রাখা হয়েছে জেলবন্দি অনুব্রত মণ্ডলকেই।
শনিবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস দফতরে সাংবাদিক দের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন অধীর চৌধুরী। গতকাল নিজের দফতরে বীরভূমের দলীয় নেতৃত্ব, জন-প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ওই বৈঠকে ব্লক-স্তরে নেতৃত্ব পরিবর্তন করলেও এই জেলার সভাপতির দায়িত্বে রাখা হয়েছে জেলবন্দি অনুব্রত মণ্ডলকেই। এদিন সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন,” এক চোর তো আর এক চোর কেই ভরসা করবে। এক চোর তো ভিতরে,আর এক চোর তো বাইরে। দিদির কেষ্টকে এখন বাঘ, সিংহ বলতেই হবে। আসলে কেষ্টকে বলা, বাবা কেষ্ট বেশি মুখ খুলিস না। আসলে এই কেষ্ট যতো ঢাক বাজাবে তাতোই দিদির শেষ সময় ঘনিয়ে আসবে। তাই
দলে কেষ্ট থাকে আর পার্থ বাদ যায়।”
এখানেই শেষ নয়, অধীর চৌধুরী আরও বলেন,” আপনি হঠাৎ আপনার চোরের ইমেজ ছেড়ে সাধু হতে চাইছেন? একদিকে চোর কে চুরি করতে বলছেন আর গৃহস্থকে বলছেন একটু সাবধান হতে। আপনার মুখ থেকে এখন ভালো ভালো কথা মানায় না। আপনি চোরদের প্রশ্রয় দেন। ”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news