চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক :
ইতিমধ্যেই বিধানসভায় মুখ্যমন্ত্রী – বিরোধী দলনেতার মধ্যে র সৌজন্য সাক্ষাৎ নিয়ে রীতিমত তোলপাড় বঙ্গ রাজনীতি।
আর ঠিক একদিন পর ফের চমক বঙ্গ রাজনীতিতে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শান্তিকুঞ্জে চায়ের আমন্ত্রণ জানালেন দিব্যেন্দু অধিকারী। শুক্রবার মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর সাক্ষাত, আর ঠিক পরই খোদ কাঁথিতে নিজে বাড়িতে অভিষেককে আমন্ত্রণ কী তবে রাজনৈতিক ‘ হাওয়া বদলে’র বড় ইঙ্গিত?
উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করতে আসছেন তৃণমুলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই সেই সভার আগে বা সভা শেষে এলে তাঁকে চা খাওয়ার আমন্ত্রণ জানালেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী।
শান্তিকুঞ্জের একেবারে দোরগোড়ায় তৃণমূল কংগ্রেসের বিশাল সমাবেশ রয়েছে। কাঁথি প্রভাত কুমার কলেজের মাঠে সভা করবেন অভিষেক। কিন্তু হঠাৎ কেন তাঁকে চায়ের আমন্ত্রণ? দিব্যেন্দুর বক্তব্য,” একেবারে বাড়ির কাছে ১০০ মিটারের মধ্যে আসছেন অভিষেক। সেই কারণেই চা খেয়ে যাওয়ার আমন্ত্রণ জানাব।”
এখনও উনি নিজেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ বলে দাবী করেন। তবে প্রায় দেড় বছর ধরে পাওয়া যায়নি। দলীয় হুইপও রাষ্ট্রপতি নির্বাচনের সময় তিনি শোনেননি।
যদিও দিব্যেন্দু অধিকারীর বক্তব্য, ” ভুলভাবে আমার বক্তব্য’র ব্যাখ্যা করা হচ্ছে, আমি পুরোটাই ব্যঙ্গ করে বলেছি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news