Breaking News
Home / TRENDING / আদিবাসীদের সঙ্গে প্রতারণা করেছেন মমতা: দিলীপ

আদিবাসীদের সঙ্গে প্রতারণা করেছেন মমতা: দিলীপ

চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক: দুদিনের জঙ্গল মহল সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ বুধবার নিউটাউন ইকোপার্কে মর্নিং ওয়াকে এসে একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন দিলীপ ঘোষ। মঙ্গলবার ঝাড়গ্রামে দাঁড়িয়ে আদিবাসীদের উন্নয়নে একাধিক খ তিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এদিন সেই প্রসঙ্গ টেনে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, ” এখানকার আদিবাসীদের সঙ্গে উনি প্রতারণা করেছেন। ভোটের আগে বলেছিলেন এক হাজার করে টাকা দেব। ভোট মিটতেই বললেন টাকা নেই। আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করলাম। সারা বিশ্ব আমাদের দিকে তাকাচ্ছে।
সেখানে ওনার গায়ের রং নিয়ে জাত নিয়ে রাজ্যের মন্ত্রী কি বললেন? অপমান করছে। হাসি তামাশা করছে।” এই ঝাড়গ্রামেরই তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদাকে একই ভাবে অশালীন আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তা নিয়ে বিজেপিকে ক্ষমা চাইতে হবে বলে মঙ্গলবার দাবী করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বুধবার ইকো পার্কে কার্যত সেই দাবী উড়িয়ে পাল্টা দিলীপ ঘোষ বলেন,”কথা বলেছেন যে মন্ত্রী, তিনি কি ক্ষমা চেয়েছেন? মমতা দেশের মন্ত্রী থেকে রাজ্যপাল, এদের সম্পর্কে যা বলেছেন, তার জন্য ক্ষমা চেয়েছেন? অর্থাৎ উনি ওনার মন্ত্রীর করা মন্তব্যকে ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। বাংলার কালচার উনি নষ্ট করছেন।” তবে বিরোধী দলনেতার বক্তব্য নিয়ে দিলীপ ঘোষের সাফাই , “শুভেন্দু বীরবাহাকে নিয়ে কি বলেছেন আমি জানিনা।

দল দেখবে।” ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রসন্ন কুমার রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের বাড়ির দলিল উদ্ধার। যা নিয়ে ইতিমধ্যেই দিলীপ ঘোষকে গ্রেফতারির দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সেই প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন,”আগে তদন্ত শেষ হোক। তারপর তো গ্রেফতারির প্রশ্ন। আমি তো প্রকাশ্যে বলছি। প্রসন্নর বাড়িতে আমি নিজে দলিলের কপি রেখেছি। তৃণমূলের সবাই এখন সিবিআই এর চা খাচ্ছে। কারুর বাপের টাকায় ফ্ল্যাট কিনিনি। ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাট কিনেছি। যেখানে ফ্ল্যাট কিনেছি, সেই হাউজিং সোসাইটির ও প্রধান। ইলেকট্রিক মিটারের নাম চেঞ্জ করার জন্য আমি কপি ওকে দিয়েছি। ওদের মতো চোর নাকি আমি? ধরা পড়ে গেলেই পার্থ আমাদের কেউ না? এটা আমাদের নীতি না। আমি চ্যালেঞ্জ করছি, দম থাকলে সিআইডি দিয়ে তদন্ত করাক।

“বিরোধী দলনেতা কাঁথির বাড়ির সামনে শুভেন্দুকে না পেয়ে শিশির অধিকারীকে কটূক্তি প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষ বলেন,”এর আগেও কুনাল ঘোষ, অভিষেক ব্যানার্জি কি ভাষায় কথা বলে এসেছেন। শিশির বাবু শুভেন্দুর বাবা। সেটা অপরাধ? যে পার্টিকে উনি ওখানে দাঁড় করিয়েছেন, শক্তি দিয়েছেন, তার সম্পর্কে এই ভাষা? কারা বলছে? তার হাঁটুর বয়সি সব ছেলে।
শিশির বাবু এখনও তৃণমূল কংগ্রেসের। বিজেপির না। তাহলে মমতাও তো কংগ্রেসকে ধোঁকা দিয়ে আলাদা দল করেছেন। তাকেও একই ভাষায় বলা উচিৎ। আসলে নন্দীগ্রামে শুভেন্দু ওনাকে হারিয়েছে, এটা ওনার হজম হচ্ছে না।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *