Breaking News
Home / TRENDING / “দিদি জাতে মাতাল তালে ঠিক।” : অধীর চৌধুরী।

“দিদি জাতে মাতাল তালে ঠিক।” : অধীর চৌধুরী।

চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক: কুনাল ঘোষ, সৌমেন মহাপাত্র, শশী পাজার সামনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়েকুরুচিকর মন্তব্য করেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। যা নিয়ে রীতিমতো তোলপার রাজ্য রাজনীতি।
যদিও ইতিমধ্যেই অখিল গিরির পাশাপাশি মুখ্যমন্ত্রীও ক্ষমা চেয়েছেন। তারপর ও যেন বিতর্ক পিছু ছাড়ছেনা। এরই মধ্যে দুদিনের সফরে জঙ্গলমহল গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে আদিবাসী দের জন্যে একাধিক উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গোটা বিষয়টি কার্যত ‘আই ওয়াশ’বলে মত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।

বুধবার নিজের শহরে ডেঙ্গু সচেতনতা নিয়ে প্রচারে বেরন বহরমপুরের সংসদ নিজের হাতে মশা মারার ওষুধ স্প্রেও করেন। পরে আদিবাসী থেকে ডেঙ্গু, একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন তিনি। তাঁর বক্তব্য, ” দিদি আমাদের জাতে মাতাল তালে ঠিক। অখিল গিরি কবে এই মন্তব্য করেছেন, আর দিদির এখন ঘুম ভাঙল। সামনে পঞ্চায়েত ভোট, ভোট, পাছে ভোট চলে যায়, তাই এখন ক্ষমা চাওয়ার নাটক করছেন। আদিবাসীদের খুশী করতে নাটক শুরু করেছেন।” পাশাপাশি তাঁর আরও প্রশ্ন, ” অখিল গিরিকে কি শাস্তি দিয়েছেন? দেবেন ও না। আসলে তৃণমূল করলে সাত খুন মাফ। ” এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী উন্নয়নের পরিসংখ্যান দিলেও তার কিছুই হয়নি বলে দাবী করে অধীর চৌধুরী বলেন, “একদিকে দিদি অপরদিকে মোদী আদিবাসীদের নিয়ে রাজনীতি করছেন। দিদি গিয়ে আদিবাসী দের সাথে নাচ করে ভাবলেন বড় আদিবাসী নেত্রী, মোদী বাজনা বাজিয়ে ভাবছেন বড় আদিবাসীদের বড় নেতা। কিন্তু পরিস্থিতি অন্য কথা বলছে।”
এদিন ডেঙ্গু প্রসঙ্গ টেনেও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুধুই বলেন রাজ্য সরকারের কারণেই ডেঙ্গু গোটা বাংলায় মহামারীর আকার নিচ্ছে এই সরকার ডেঙ্গুর সংখ্যাল লুকাচ্ছে। সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এমনকি মশা মারার তেল থেকেও কাটপানি খাচ্ছে দিদির ভাইয়েরা। ”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *