নীল বণিক ও মধুকল্পিতা চৌধুরী
পাহাড়ে বিমল গুরুঙ্গের দলকে নিষ্ক্রিয় করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি পাহাড়ে টাকা খরচা করে নতুন পার্টি, নতুন নেতা তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড় নিয়ে কার্যত এভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এখানেই থেমে থাকেননি রাজ্য বিজেপি সভাপতি। পাহাড়ের মাত্র কয়েকজনকে ডেকে এনে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। অথচ রাজ্যের অন্যান্য দলের নেত্রীবৃন্দকে না ডাকারও অভিযোগ করেন দিলীপ ঘোষ। এর পিছনেও একটি তথ্য দেন রাজ্য বিজেপি সভাপতি। তাঁর দাবি, সেই বৈঠকে এমন কিছু লোকেদের ডাকা হয়েছে যারা শুধু মমতার হয়েই কথা বলবেন। আর এর ফলে পাহাড়ে সমস্যার সমাধান হল না বরং সমস্যা আরও বেড়ে গেল বলেও দাবি করেন তিনি।
পাহাড়ে আন্দোলনকারীরা জাতীয় পতাকা নিয়ে আন্দোলন করছেন। কিন্তু তাঁদের উগ্রপন্থীদের মতো এনকাউন্টার করে মেরে ফেলারও অভিযোগ করেন দিলীপ ঘোষ। পাশাপাশি তাঁর প্রশ্ন সিকিমে ঢুকে বাংলার পুলিশ এনকাউন্টার করেছে। সিকিম পুলিশ এবিষয়ে অভিযোগও জানিয়েছেন। অথচ মমতা বলেছেন যে এবিষয়ে অনুমতি নেওয়া হয়েছিল। আর এখানেই প্রশ্ন উঠছে যে, সেনাবাহিনী যখন অনুমতি নিয়ে পশ্চিমবঙ্গে কিছু অপারেশন চালায় তখন কেন মমতা সেনাবাহিনীকে তোলাবাজ বলেছিলেন? অপরাধীর কাঠগোড়ায় দাঁড় করিয়েছিলেন। অথচ সিকিম পুলিশ যখন অভিযোগ করছেন ঠিক তখনই উল্টো সুর মমতার গলায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘিন্ন রাজনীতিকে ধিক্কার জানান দিলীপ বাবু।
পাহাড় সমস্যা নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা ও তৃণমূল খোলাখুলি আলোচনা করুক, এর মাধ্যমেই সমাধান সূত্র বেড়িয়ে আসবে। প্রয়োজন হলে পাহাড় সমস্যা সমাধানে বিজেপিও এগিয়ে আসবেন। কিন্তু পাহাড় সমস্যা সমাধানে রাজ্য সরকারের কোনও উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন রাজ্য বিজেপি সভাপতি।
পাহাড় সমস্যায় জঙ্গি যোগ থাকলে তা তথ্য প্রমাণের মাধ্যমে প্রকাশ করার দাবি জানান দিলীপ বাবু। রাজ্য পুলিশ সমস্যা সমাধান করে না, তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মাধ্যমেই পাহাড় সমস্যার তদন্ত করারও দাবি করেন তিনি।
কি বললেন দিলীপ বাবু, দেখুন সেই ভিডিও
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news