নিজস্ব সংবাদদাতা :
মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মমতাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের বহু বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পর শুক্রবার থেকে তা আরও বেড়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানিয়েছিলেন, বহু বিজেপির নেতারা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। তারপরেই শুক্রবার দলের রাজ্য সদর দফতরে সাংবাদিক বৈঠকে এই কথা বলেন দিলীপ ঘোষ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news