Breaking News
Home / TRENDING / বিজেপি সমর্থকের বাড়ি ভাঙচুর, অভিযোগের তির তৃণমূলের দিকে

বিজেপি সমর্থকের বাড়ি ভাঙচুর, অভিযোগের তির তৃণমূলের দিকে

নিজস্ব সংবাদদাতা, কাকদ্বীপঃ
কাকদ্বীপে বিজেপি কর্মী ও সমর্থকদের বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপের বাপুজি গ্রাম পঞ্চায়েতের চন্ডীপুরে। এই চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের আসনটি বিজেপি প্রার্থী কল্যাণী মণ্ডল জিতে ছিলেন। এর পরই এই এলাকায় তৃণমূলের সন্ত্রাস শুরু হয়। বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার অপরাধেই কার্যত এলাকার একাধিক বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। একের পর এক বাড়িতে ভাঙচুর করা হয় সেখানে। লুঠ করা হয় সমর্থকদের দোকানেও। এমনকি বেশ কয়েকজন বিজপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ও উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতারা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *