চ্যানেল হিন্দুস্তান ব্যুরো ।
আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কোভিড পরীক্ষা হবে। মুরলীধর সেন লেনের অফিস সূত্রে এমনটাই জানা গেছে। সূত্রের খবর, মেদিনীপুরের সাংসদের গাড়ির দু’জন নিরাপত্তারক্ষীর করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাই তাদের সংস্পর্শে আসার কারণেই কোভিড পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। দিলীপ ঘোষের রিপোর্ট পজিটিভ আসে তা হবে রাজ্য বিজেপির জন্য বড়সড় ধাক্কা। ১৮ বার রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হওয়ার কারণে জেড ক্যাটাগরির নিরাপত্তা পান দিলীপ ঘোষ। বর্তমানে দিলীপ ঘোষ থাকেন রাজারহাটের ফ্ল্যাটে। সেখানেই তাঁর সঙ্গে থাকেন নিরাপত্তারক্ষীরাও।
সকালের প্রাতঃভ্রমণ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক তথা সামাজিক অনুষ্ঠানে দিলীপ ঘোষকে ঘিরে থাকে কেন্দ্রীয় সরকারের সিআইএসএফের সশস্ত্র জওয়ানরা। খড়গপুর সদরের বিধায়ক থেকে মেদিনীপুরের সাংসদ হওয়ার পর নিরাপত্তা ব্যবহার বেড়েছে বিজেপি রাজ্য সভাপতির। কিন্তু সেই নিরাপত্তারক্ষীদের কারণেই করোনা ভাইরাসের পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে তাকে। যদিও, সাংগঠনিক কাজে দিল্লি যাওয়ার কর্মসূচি রয়েছে তার। করোনা আক্রান্তদের সংস্পর্শে আসার কারণে এই সফর বাতিল হতে পারে তার। এদিনই করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী সৌমেন মহাপাত্রস। বিজেপি (BJP) নেতা-নেত্রীদের মধ্যে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু করোনা আক্রান্ত হয়েও সুস্থ হয়ে উঠেছেন।
ইতিমধ্যে বাংলা রাজনীতিতে করোনা সংক্রমনের বলি হয়েছেন রাজনৈতিক নেতারাও। ফলতার বর্ষিয়ান তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ ও এগরার শিক্ষক বিধায়ক সমরেশ দাসের মৃত্যু হয়েছে কোভিদ সংক্রমণের কারণে। বর্ষিয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীর মৃত্যু হয়েছে এই একই কারণে। তবে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সিপিএম (CPM) নেতা মহাম্মদ সেলিম ও ফুয়াদ হালিম। কামারহাটির সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায় করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল শিবিরের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মন্ত্রী সুজিত বসু, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, বিধায়ক উদয়ন গুহ, দুলাল দাস প্রমূখ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news