চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। বুধবার থেকে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আজ সোমবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশকিছু জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সর্তকতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সর্তকতা।
বুধবার ও দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ২০০ মিলিমিটার বৃষ্টিপাতের সতর্কতা পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়াতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি। বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় মেঘলা আকাশ। কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিক ৩২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯৮ শতাংশ।।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news