নিজস্ব সংবাদদাতা। ভাটপাড়া, পাত্রসায়র কিংবা বর্ধমানের খন্ডোঘোষ, বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবী জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগের সুরে তিনি বলেন, “রাজ্য সরকার আইন শৃঙ্খলা সামলাতে ব্যর্থ। তাই যেখানে যেখানে মৃত্যু হয়েছে। সব ঘটনার তদন্ত হওয়া দরকার। ১০০-১৫০ জনের বেশী মানুষ মারা গিয়েছে। আমার এই ঘটনার সিবিআই তদন্তের দাবী করছি।” দিলীপ ঘোষ আরও বলেন, “হিংসার রাজনীতি আর কতদিন চলবে। রাজ্যে জুড়ে একাধিক মানুষের মৃত্যু হচ্ছে। এটা কী আমাদের সংস্কৃতি না।” বাঁকুড়ায় বিজেপি কর্মীকে পুলিশের গুলি চালানোর ঘটনায় দিলীপ ঘোষ বলেন, “ওখানে তৃণমূলের কোনও কর্মসূচি ছিল। সেই সময় বেশকিছু বিজেপি কর্মী সমর্থক জয় শ্রীরাম শ্লোগান দেয়। এর পরই পুলিশ গুলি চালায়। আমাদের তিন জন সমর্থকের গুলি লাগে। এমন কী একটা বাচ্ছা ছেলের কোমড়ে গুলি লাগে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাপাতালে ভর্তি করা হয়।”
তৃণমূল নেতাদের কাটমানির প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “দিদিমনি কী জানতেন না এখানে কাটমানি চলে! স্কুলে ভর্তি থেকে চাকরি, বাড়ি, সব জায়গাতেই কাটমানি লাগে। কোথায় কাটমানি নেয় না তৃণমূল? ”
মাননীয়া মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় তৃণমূল সব জায়গাতেই কাটমানি নিচ্ছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news