Breaking News
Home / TRENDING / কাটমানি ইস্যুতে উলট পুরাণ, তৃণমূলের ৯৯ শতাংশ কর্মীকে সৎ বলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা পার্থর

কাটমানি ইস্যুতে উলট পুরাণ, তৃণমূলের ৯৯ শতাংশ কর্মীকে সৎ বলে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা পার্থর

নীল রায়। দলের ৯৯ শতাংশ কর্মীই সৎ! যত দোষ মিডিয়ার ঘাড়ে চাপিয়ে এমনটাই দাবি করলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় আচমকাই একটি দু পাতার তার প্রেস বিবৃতি জারি করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। ওই বিবৃতিতে তিনি বলেন, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সনের বক্তব্য নিয়ে সংবাদমাধ্যমের একাংশ ভুল ব্যাখ্যা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় জোরের সঙ্গে বলেছেন তৃণমূলের ৯৯.৯৯ শতাংশ কর্মী, জনপ্রতিনিধি সততা ও পরিশ্রমের সঙ্গে মানুষের জন্য কাজ করেন। একাংশের কর্মী যাঁরা দুর্নীতির সঙ্গে জড়িত, হয় তাঁরা অন্য দল থেকে এসেছেন, নয় তাঁদের পিছনে বিজেপি-র মদত রয়েছে।” বিবৃতিতে পার্থ আরও বলেন, “কিছু মিডিয়া চেয়ারপার্সনের বক্তব্যকে মিসকোট করছে।” অথচ ১৮ জুন নজরুল মঞ্চে দলীয় কাউন্সিলরদের নিয়ে সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অনেকেই যে বিভিন্ন সরকারি কাজে ২৫ শতাংশ করে কমিশন নেয় সে খবর আমরা কাছে আছে। ‘সবার বাড়ি’ প্রকল্পের আওতায় গরিব মানুষকে সুবিধা করে দেওয়ার নাম করেও অনেকে টাকা তুলেছেন। ‘সমব্যথী’ প্রকল্পের ২০০০ টাকা থেকেও ২০০ টাকা কাটমানি খাচ্ছেন দলের নেতারা। সঙ্গে কাটমানি ফেরৎ দেওয়ার নির্দেশ ওইদিনই দিয়ে দেন মমতা। তারপরই সংক্রমণের মতো গোটা রাজ্যে আম জনতার রোষের মুখে পড়েন তৃণমূল স্থানীয় নেতারা।                                                              বীরভূমের ইলামবাজার থেকে শুরু হয়ে আসানসোল, বাঁকুড়া ইত্যাদি জায়গায় কাটমানি ফেরত চেয়ে তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যত বুমেরাং হয়ে ফিরে আসে গোটা দলের কাছে। এমতাবস্থায় দলের মহাসচিব লিখিত প্রেস বিবৃতি জারি করে কার্যত ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন বলেই মত রাজনৈতিক মহলের। দলের ৯৯ শতাংশ নেতাকর্মীদের সৎ বলে উল্লেখ করে পার্টিতে ভাঙ্গন রোধের চেষ্টা করা হয়েছে। কারণ মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে যদি স্থানীয় নেতারা লাগাতার আক্রান্ত হন। তাহলে তারা বিকল্প কোনও পথের কথা ভাবতেই পারেন। এমন আশঙ্কাও করেছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু এই নির্দেশনামা জনমানুষের কাছে কতটা কার্যকরী প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন থাকছেই। কারণ মুখ্যমন্ত্রী স্বয়ং কাটমানি খাওয়া নেতাদের দল থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। ৯৯.৯৯ শতাংশ কর্মী যদি সত্যি সৎ হবেন। তাহলে ওই ০.০১ শতাংশ নেতাদের তৃণমূল বের করে দিতে পারছে না কেন?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *