নিজস্ব সংবাদদাতা। লোকালয় থেকে উদ্ধার সাত ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি ময়াল। আচমকা এমন ময়াল উদ্ধারে চাঞ্চল্য এলাকায় l রবিবার পুরুলিয়া মফস্বল থানার ইসলামডি গ্রাম থেকে সেই ময়ালটিকে উদ্ধার করে পুরুলিয়া বন দপ্তর ।
বনাধিকারিক কাদল কুমার পান্ডে বলেন, “গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে তড়িঘড়ি সেখানে গিয়ে ময়ালটিকে উদ্ধার করা হয় l সেটির ওজনে প্রায় ১৫ কেজি এবং লম্বায় প্রায় সাত ফুটের l আপাতত সাপটিকে পুরুলিয়া মিনি জু’তে পর্যবেক্ষণে রেখে পরে কোন জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বর্ষা নামতেই গ্রামে খাবারের খোঁজে লোকালয়ে চলে এসেছিল ময়ালটি বলে অনুমান ।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news