নীল রায়।
গঙ্গাসাগর সফরে গিয়ে এনআরসি ও সিএএ পিছু ছাড়ল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই সাগরতট পরিদর্শনে যান তিনি। সেখানেই দেখতে পান সমুদ্র পাড়ের বালি দিয়ে তৈরি করা হয়েছে তাঁর একটি মূর্তি। মূর্তিতে তর্জমা উচিয়ে রয়েছেন। তাঁর নিচের অংশ জনগণের ভিড়, সঙ্গে লেখা রয়েছে ‘নো এনআরসি’ ও ‘নো সিএএ’ (No NRC/ No CAA)। প্রসঙ্গত, সংসদের শীতকালীন অধিবেশনে নাগরিক সংশোধনী আইন পাস হওয়ার আগে ও পরে বিরোধিতায় সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো।
এদিন নিজের ট্যাবে সাগরতটে বালি দিয়ে গড়া ওই মূর্তির ছবি তোলেন মুখ্যমন্ত্রী। পরে শিল্পীর সঙ্গে কথাও বলেন তিনি। শিল্পী দেবতোষ দাসের সঙ্গে বেশকিছু ক্ষণ কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “আইডিয়াটা খুব ভাল লাগল।” প্রসঙ্গত, শিল্পী দেবতোষ বা তাঁর শিল্প সৃষ্টি দেখার পূর্ব কোনও পরিকল্পনা ছিল না মুখ্যমন্ত্রীর। এক রকম অপ্রত্যাশিত এই ঘটনায় খুশী দেখিয়েছে মমতাকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news