Breaking News
Home / TRENDING / এবার বারুইপুরে, নামী ব্রান্ডের নকল প্রসাধনী

এবার বারুইপুরে, নামী ব্রান্ডের নকল প্রসাধনী

নিজস্ব সংবাদদাতা:

বারুইপুরঃ প্রচুর পরিমাণে নামী ব্রান্ডের নকল প্রসাধনী উদ্ধার হল বারুইপুরে। দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার পিয়ালি খোলাঘাটা এলাকা থেকে উদ্ধার হয় এই নকল সামগ্রী। যা আসলে মাথার সুগন্ধি তেল বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় অবশ্য কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এর আগেও একাধিকবার বারুইপুর থানা এলাকা থেকে প্রচুর নকল সামগ্রী উদ্ধার হয়েছে। যার মধ্যে যেমন প্রসাধনী সামগ্রী রয়েছে, তেমনি রয়েছে ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় বহু জিনিস। আবারও একই এলাকায় নকল সামগ্রীর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এদিন।

বুধবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ও এক বেসরকারি তদন্তকারী সংস্থা তল্লাশি অভিযান চালায় পিয়ালি খোলাঘাটা এলাকায়। সেখানে  তারক ঘরামী ও সুধাংশু মণ্ডলের বাড়িতে তৈরি হচ্ছিল এই নকল নিহার, জেসমিন, প্যারাসুট ব্র্যান্ডের মাথার তেল। এখানে এইসব ব্র্যান্ডের নকল দ্রব্য তৈরি করে তা আশপাশের বাজারে ছড়িয়ে দেওয়া হত বলে পুলিশের দাবি।

এলাকায় পুলিশ আসার খবর পেয়েই অবশ্য এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত সুধাংশু মণ্ডল ও তারক ঘরামি। পুলিশ সুত্রে খবর, দীর্ঘ দিন ধরেই এই কারবার চলছিল এলাকায়। অভিযুক্তদের সন্ধানে তদন্ত শুরু হয়েছে। এদিন প্রায় দশ লক্ষ টাকার নকল সামগ্রী উদ্ধার করে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *