Breaking News
Home / TRENDING / কারোনার দাপটে বন্ধ করে দেওয়া হল ভিক্টোরিয়া ও যাদুঘর

কারোনার দাপটে বন্ধ করে দেওয়া হল ভিক্টোরিয়া ও যাদুঘর

নিজস্ব প্রতিনিধি।

করোনার আতঙ্কে বন্ধ কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়াম। আগামী ৩১ মার্চ পর্যন্ত ভিক্টোরিয়া মেমোরিয়ালের মিউজিয়াম (Victoria Memorial Museum) বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে মিউজিয়াম বন্ধ থাকলেও ভিক্টোরিয়ার মাঠ থাকবে খোলা। ভিক্টোরিয়ার বন্ধ থাকার কথা না জানতে পেরে রবিবার অনেক পর্যটক ভিক্টোরিয়ায় এসেছিলেন। তারা অবশ্য এই সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছেন।

অসম থেকে আসা বিভাস মজুমদার বলেন, “আগে থেকে জানতে পারলে আসতাম না। তবে কতৃপক্ষের এমন সিদ্ধান্তে আমাদের কোন অসন্তোষ নেই বলেই জানিয়েছেন অসমের ঐ পর্যটকরা।” অন্যদিকে কলকাতার জাদুঘর রবিবার বন্ধ। তারাও জাদুঘর বন্ধ করে দিয়েছে ৩০ মার্চ পর্যন্ত। সেখানেও একই ছবি। কলকাতা জাদুঘরে রবিবার বহু মানুষ এসেছিলেন। যাদুঘর বন্ধ থাকায় তারাও চলে গিয়েছেন। যাদুঘরে ঘুরতে আসা কোন পর্যটক এই নিয়ে কোনও অসন্তোষ প্রকাশ করেননি। প্রত্যেকেই জানিয়েছেন আমাদের ভালোর জন্যই যাদুঘর বন্ধ হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *