প্রসেনজিত ধর
হুগলি সফরে ফের তৃণমূল নেত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন মালিয়ায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘‘সিঙ্গুরের যে জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের উৎপত্তি সেই জায়গায় মানুষ ঠিক কি পরিস্থিতিতে আছে তা সেখানকার মানুষই জানে।’’ দিদিমণি সরষে ছড়িয়েছিলেন আর সেই সরষে ফুলই এখন এলাকার মানুষ চোখে দেখছেন বলেও কটাক্ষ করেন তিনি।
মুকুল রায় কি সিদ্ধান্ত নেয়, তার ওপর নির্ভর করছে বিজেপির সিদ্ধান্ত। তবে, এই মুহুর্তে এই বিষয়ে কিছু বলার নেই বলেও জানান রাজ্য বিজেপি সভাপতি। মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা, নারদা কাণ্ডে ক্লিনচিট দেওয়ার কে? এ বিষয়ে একমাত্র সিবিআই ক্লিনচিট দিতে পারে বলেও জানান দিলীপ ঘোষ।
অপরদিকে, এদিনের সাংবাদিক সম্মেলনে পাহাড় সমস্যা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি। পাহাড়ে যে শান্তি রয়েছে তা মানুষ দেখতে পাচ্ছে। তবে, রাজ্য সরকার বিনয় তামাংকে কিনে পাহাড়ে অশান্তির সৃষ্টি করছে বলে দাবি রাজ্য বিজেপি সভাপতির। পাহাড় পরিস্থিতি শান্ত হলে শুধু বিজেপি কর্মীরা নয়, সকলেই পাহাড়মুখী হবে। যেদিন বিজেপির সমস্ত কর্মীরা নিরাপত্তা পাবে, সেদিনই রাজ্যে শান্তি ফিরবে বলে জানান তিনি।
আগামী পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের ৫৮ হাজার বুথেই প্রার্থী দেবে বিজেপি। সে কারণেই তৃণমূলের জয় পেতে বেশ বেগ পেতে হবে বলেও দাবি দিলীপ ঘোষের। অপরদিকে, এদিন সাংবাদিক সম্মেলনের পরই দিলীপ ঘোষ রাজ্য এবং জেলা স্তরের নেতৃত্বদের সঙ্গে বৈঠকও করেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news