ওয়েব ডেস্ক
কংগ্রেস পার্টিকে ‘ধ্বংসের প্রতীক’ বলে কটাক্ষ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। এদিন গুজরাতের এক জনসভা থেকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, এই পার্টি কখনোই উন্নয়নের পক্ষে নয়। কংগ্রেস যে এদেশের উন্নয়নের পক্ষে নয়, তা বোঝাতে ২০০৪ সালে নিরাপত্তা বাহিনীর হাতে খতম হওয়া ইশরত জাহানের প্রসঙ্গও টেনে আনেন যোগী। রাহুলের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, ইশরত জাহানের মতো জঙ্গিরা যখন নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় তখন রাহুল গান্ধীর মতো নেতারা তাদের পাশে দাঁড়ান। তাহলে কি ভাবে তারা দেশের উন্নয়ন করবেন?
এখানেই থেমে থাকেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। নিজের কেন্দ্র আমেঠীর দিকে কেন নজর দিচ্ছেন না তিনি? বিগত ১৪ বছর ধরে গান্ধী পরিবারের সদস্যরা এই আমেঠি থেকে নির্বাচিত হয়ে আসছেন। তা সত্ত্বেও কেন আমেঠীর কোনও উন্নয়ন হল না? এবিষয়েও প্রশ্ন তোলেন যোগী।
রাহুলের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে যোগীর দাবি, গুজরাতের উন্নয়ন নিয়ে এখন যারা প্রশ্ন তুলছেন তাঁরা বিগত ৭০ বছরে দেশের উন্নয়নের স্বার্থে কি ভূমিকা পালন করেছে? যদি সত্যিই গুজরাতের উন্নয়নের স্বার্থে তাঁরা কিছু ভেবে থাকতেন তাহলে, গুজরাতের ভয়াবহ বন্যা পরিস্থিতির সময় কেন রাহুল ইতালিতে উড়ে গেলেন? কেন গুজরাতের মানুষের পাশে দঁড়ালেন না তিনি?
আগামী ২০১৯ উত্তরপ্রদেশ লোকসভা নির্বাচনে কংগ্রেস পুরো সাফ হয়ে যাবে বলেও দাবি করেন যোগী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news