Breaking News
Home / TRENDING / অস্ত্রপাচারের পর মুকুলকে দেখতে হাসপাতালে গেলেন দিলীপ ঘোষ

অস্ত্রপাচারের পর মুকুলকে দেখতে হাসপাতালে গেলেন দিলীপ ঘোষ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মুকুল রায়কে হাসপাতালে দেখতে গেলেন রাজ্য বিজেপির (BJP) সভাপতি দিলীপ ঘোষ । বুধবার এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় মুকুল রায়ের (Mukul Roy)। গলব্লাডারের স্টোনের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ল্যাপ্রোস্কপি করে তাঁর গলব্লাডারের স্টোনটি বের করা হয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে ভালো আছেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। এদিন সকালে তাঁকে দেখতে হাসপাতালে যান মেদিনীপুরের সংসদ সদস্য। বেশ কিছুক্ষণ কথা বলার পর বেরিয়ে আসেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শারীরিক অবস্থা পরীক্ষার পর আজকালের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে মুকুল রায়কে। দিলীপ ঘোষকে নিজের শারীরিক অবস্থা প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন মুকুল রায়। অতি শীঘ্রই দলীয় কাজকর্মে যোগ দেবেন তিনি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, গলব্লাডার স্টোন থাকায় শারীরিক সমস্যায় পড়েছিলেন মুকুল। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে উৎসবের মরসুম শেষে হাসপাতালে ভর্তি হন তিনি। বেসরকারি হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর যাবেন কাঁচরাপাড়ার বাড়িতে। সেখানে কিছুদিন বিশ্রামের পর আবারও রাজনীতিতে সক্রিয় হবেন মুকুল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *