Breaking News
Home / TRENDING / বিধায়কদের বিদ্রোহ ! তৃণমূলে ঘুণ ধরেছে, আক্রমণ ভারতী ঘোষের

বিধায়কদের বিদ্রোহ ! তৃণমূলে ঘুণ ধরেছে, আক্রমণ ভারতী ঘোষের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

তৃণমূল বিধায়কদের ধারাবাহিক বিদ্রোহ চলছেই। কখনও শুভেন্দু অধিকারী, কখনও মিহির গোস্বামী, কখনও কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। আবার কখনও সিঙ্গুরের অশীতিপর বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে দলের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিতে দেখা যাচ্ছে। এমন ধারাবাহিক ক্ষোভ-বিক্ষোভকে তৃণমূলে ঘুণ ধরেছে বলে ব্যাখ্যা করলেন রাজ্য বিজেপির (BJP) সহ-সভানেত্রী ভারতী ঘোষ (Bharati Ghosh)। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলায় এক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন এসেছিলেন তিনি। এখানেই শুভেন্দু অধিকারীর বিদ্রোহ বিজেপিতে যোগদান প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূলের সংগঠনকে তাসের ঘরের সঙ্গে তুলনা করেন।

প্রাক্তন আইপিএস বলেন, “বিষয়টা এখন শুভেন্দু অধিকারীর মধ্যে সীমাবদ্ধ নেই। কোচবিহারে মিহির গোস্বামী, মালদহে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও হুগলীতে রবীন্দ্রনাথ ভট্টাচার্য ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। আসলে তৃণমূলের অভ্যন্তরে ঘুণ ধরেছে।” তিনি আরও বলেন, “প্রকৃত অর্থে তাসের ঘরটা কিন্তু ভেঙে গিয়েছে। একে একে পাশের ঘর ধুলিস্যাৎ হয়ে যাবে তখন দেখবেন দূরবীন দিয়েও আর তৃণমূলকে খুঁজে পাওয়া যাচ্ছে না।” প্রসঙ্গত, দিনে দিনে তৃণমূল বিধায়কদের বিদ্রোহের ঘটনা বেড়েই চলেছে। সেই ক্ষোভ বিক্ষোভে প্রলেপ দেওয়া তো দূরঅস্ত। কোনও কড়া ব্যবস্থা নিতে পারছে না তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *