ওয়েব ডেস্ক:
সিএমআইই-র বেকারত্ব সমীক্ষা রিপোর্টে নতুন করে অস্বস্তিতে পড়ল মোদী সরকার। দেখা যাচ্ছে অক্টোবরে বেকারত্বের হার যে জায়গায় পৌঁছেছে, তা গত ৩ বছরে সর্বোচ্চ। শুক্রবার এমনই তথ্য প্রকাশ করল সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)। নয়া রিপোর্ট অনুযায়ী অক্টোবরে বেকারত্বের হার পৌঁছছে ৮.২ শতাংশে। সেপ্টেম্বরে ছিল ৭.২-তে।
একদিকে চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসে জিডিপি নেমেছে ৬ শতাংশের নীচে। পরিকাঠামো শিল্পের বৃদ্ধির হারও অনেকটাই মন্থর। পরিস্থিতি খারাপ একাধিক ক্ষেত্রে। তার মধ্যে রয়েছে অটো সেক্টর। ব্যাঙ্ক, টেলিকম, রেলের অবস্থাও তথৈবচ। যদিও সঙ্কট ঠেকাতে একাধিক পদক্ষেপ নিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তবে এখনও মন্দা কাটিয়ে ওঠা সম্ভব হয়নি বলেই মত বিশেষজ্ঞদের।
বৃহস্পতিবার প্রকাশিত সরকারি রিপোর্ট বলেছে, পরিকাঠামো ক্ষেত্রে উৎপাদন কমেছে ৫.২ শতাংশ। যা গত এক দশকে নজির। পাশাপাশি কয়লা, অশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস-সহ ৭ পরিকাঠামো ক্ষেত্রে উৎপাদন কমেছে চোখে পড়ার মতো।
সব মিলিয়ে দেশের অর্থনৈতিক অবস্থা সংক্রান্ত সরকারি রিপোর্টে অস্বস্তিতে সরকার নিজেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news