নিজস্ব সংবাদদাতা :
তপন ঘোষের সমালোচনা করায় বিজেপির উপর বেজায় চটে হিন্দু সংহতির নেতারা। সংগঠনের নেতাদের বক্তব্য প্রকাশ্যে তপন ঘোষের বিরুদ্ধে এতকড়া শব্দে নিন্দা না করলেও পারতেন বিজেপি নেতারা। হিন্দু সংহতির এক নেতার বক্তব্য,দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জিরা কড়া ভাষার প্রয়োগ করে দলের আদর্শকেই প্রতিহত করেছেন। তাঁর কথায় রাজ্য বিজেপি নেতারা এবিষয়ে একটু ধীরে চলো নীতি নিতেই পারতেন। যেমনটা নিয়েছেন হিন্দু সংহতির সম মনোভাবাপন্ন সংগঠন আরএসএস, বিশ্ব হিন্দুপরিষদ। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী ও হিন্দু সংহতির নেতা রাজ্য বিজেপি নেতাদের বলেন, রাজ্যে হিন্দুত্বের ঝড় তুলতে পারলে তার ফসল বিজেপিই পাবে। তাই সম মনোভাবাপন্ন সংগঠনের ভুল হলে একটু নরম প্রতিক্রিয়া দেওয়ার কথা বলেন তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news