Breaking News
Home / TRENDING / নাডডার সঙ্গে সাক্ষাতের আগে মুকুলকে নিয়ে বিতর্ক এড়ালেন সাবধানী দিলীপ

নাডডার সঙ্গে সাক্ষাতের আগে মুকুলকে নিয়ে বিতর্ক এড়ালেন সাবধানী দিলীপ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

নাডডার সঙ্গে সাক্ষাতের আগে মুকুল রায়কে নিয়ে বিতর্কিত বিষয় এড়িয়ে গেলেন সাবধানী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। রবিবার সন্ধ্যায় বিজেপির (BJP) কেন্দ্রীয় কমিটির সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে সাক্ষাৎ করার আগে এক সাংবাদিক সম্মেলন করেন মেদিনীপুরের সংসদ সদস্য। সেখানেই প্রশ্ন করা হয় প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায় (Mukul Roy) অবস্থান নিয়ে। জবাবে দিলীপ ঘোষ বলেন, “আমি মুকুলদাকে সার্টিফিকেট দেওয়ার মত কেউ নই। আমি যতদূর জানি মুকুলদা বিজেপিতে আছে। তিনি নিজেও বলেছেন বিজেপিতে ছিলেন, আছেন, থাকবেন।”

ঘটনাচক্রে এদিনই কলকাতায় এসেছেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মুকুলদা অসুস্থ। তাই দিল্লির বৈঠক কয়েকদিন যোগ দিয়ে ফিরে গিয়েছিলেন। বাড়ি থেকে খুব একটা বের হচ্ছেন না। তাকে কৈলাস বিজয়বর্গীয় দেখতে গিয়েছে এটাতো স্বাভাবিক ব্যাপার।” তাঁর আরও সংযোজন, “কেন্দ্রীয় নেতারা কোথায় কখন যাবেন তা আমার দেখা নয়।”

প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে দেখা হওয়ার আগে যাবতীয় বিতর্ক এড়িয়ে যেতে চেয়েছে দিলীপ ঘোষ। মুকুল রায় ও সাংগঠনিক অন্তর্দ্বন্দ্ব, সব প্রশ্নের সদর্থক জবাব দিয়ে দিল্লির পরিবেশকে লঘু করতে চেয়েছে তিনি। কেন্দ্রীয় বিজেপির একটি সূত্র জানাচ্ছে, দলের অন্দরে তৈরি হওয়া অভ্যন্তরীণ সমস্যা নিয়েই মূলত এদিন বিজেপি সভাপতির মুখোমুখি হবেন মেদিনীপুরের সংসদ সদস্য। যেখানে সভাপতির অনেক অপ্রীতিকর প্রশ্নের মুখে পড়তে হতে পারে তাঁকে। তার আগে সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যকে ঘিরে কোনও অযথা বিতর্ক হোক তা চাননি তিনি। যেই কারণেই এদিনের সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষকে অনেক বেশি সাবধানী মনে হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *