Breaking News
Home / TRENDING / তৃণমূলে যোগ দিলেন বসিরহাট উত্তরের সিপিএম বিধায়ক

তৃণমূলে যোগ দিলেন বসিরহাট উত্তরের সিপিএম বিধায়ক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সিপিএম (CPM) ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল। শুক্রবার দুপুরে তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তৃণমূলের (TMC) পতাকা হাতে তুলে নেন। তাঁর হাতে পতাকা দেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ক্রেতা সুরক্ষা বিষয়ক মন্ত্রী সাধন পাণ্ডে ও বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ। যোগদানের পর দলত্যাগী বিধায়ক বলেন, “আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করতাম। ২০১৬ সালে ভুল বোঝাবুঝি হলে বসিরহাট উত্তরে সিপিএমের প্রার্থী হিসেবে দাঁড়িয়ে জয়ী হই। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তাতে আমার মনে হয়ে তাঁর হাতেই পশ্চিমবঙ্গ সুরক্ষিত। তাই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলেন।”

এ প্রসঙ্গে বাম পরিষদীয় দলনেতা ড. সুজন চক্রবর্তী বলেছেন, “হয় উন্নয়নের জোয়ারে তৃণমূলে যোগ দিচ্ছেন। নাহলে, আচছে দিনের বিকাশে বিজেপি-তে যোগ দিচ্ছেন। ভোট বা গণতান্ত্রিক পদ্ধতিতে এই দুই দলের বিশ্বাস নেই। তাই, রাজ্যের মানুষ সবকিছুর দিকে নজর রাখছেন।” অন্যদিকে, এদিন তৃণমূল ভবনে বহুজন সমাজ পার্টির (BSP) ১০০০ কর্মী মন্ত্রী সাধন পাণ্ডের হাত থেকে তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূলে যোগ দিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *