Breaking News
Home / TRENDING / দিলীপের জীবনে বাইক বিদায়!

দিলীপের জীবনে বাইক বিদায়!

নীল বণিক

চারচাকার গাড়ির পরিবর্তে নিজের রয়্যাল এনফিল্ডটিই তাঁর বেশী প্রিয়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে পরিচিতরা বুলেট চালাতে দেখতে অভ্যস্ত। ডেয়ার-ডেভিল দিলীপ ঘোষ নিজের বুলেট চালিয়ে রাজ্য রাজনীতিতে এক অনন্য ইমেজ তৈরি করেছিলেন। বিতর্কেও জড়িয়েছেন। তবে সেই ইমেজ ও বিতর্ক এখন অতীত। কারণ দিলীপবাবুর প্রিয় রয়্যাল এনফিল্ডটি আর চালাতে পারবেন না তিনি। ডাক্তারেরা জানিয়েছেন, তাঁর পক্ষে বাইক চালানো আর সম্ভব নয়। নইলে ফের কোমরে ব্যাথা হতে পারে। পরিবর্তে গাড়িতেই ঘোরাফেরা করারর পরামর্শ দিয়েছেন তাঁরা। অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। খুব তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি। তবে এখন ফিজিওথেরাপি অন্যান্য ওষুধের উপর নির্ভর করতে হবে। কিছুদিন চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে তাঁকে এবং আপাতত এক মাস ছুটি কাটাতে হবে। বড় ধরনের কর্মসূচিতে অংশ নিতে পারবেন না তিনি।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindusta

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *