নীল বণিক :
রাজ্যে ৩৫৬ ধারা জারি করার দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি জানান অাদালতের নির্দেশ সত্বেও তৃণমুলকর্মীরা যুবমোর্চার মিছিলে বাধা দিয়েছে। অার সেই কাজ একেবারে শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বের কথাতেই হয়েছে বলে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। তিনি বলেন, “অামি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানিয়েছি, অবিলম্বে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। না হলে এই রাজ্যে গনতন্ত্র বলতে কিছু থাকবে না। তৃণমূলের কথা মত পুলিশ চলছে। তাই এখানে পুলিশের প্রতি মানুষের ভরসা নেই। প্রশাসনের প্রতি মানুষের ভরসা ফেরাতেই কেন্দ্রকে ব্যাবস্থা নেওয়ার অাবেদন জানিয়েছি।”

“তৃণমূল সরকার গনতন্ত্রের নামে রাজতন্ত্র চালাচ্ছে।” অভিযোগ মুকুল রায়ের। তিনি বলেন, গোটা দেশে এভাবে কোথাও গণতন্ত্র লুঠ হয় না। গনতন্ত্র বাঁচাতে রাজ্যের সব মানুষকে এক হয়ে রাস্তাতে নামতে হবে বলে মত প্রকাশ করেন মুকুল।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news