Breaking News
Home / TRENDING / কোর্ট নিযুক্ত অফিসারের সামনেই তৃণমূলের হামলা, অভিযোগ বিজেপির

কোর্ট নিযুক্ত অফিসারের সামনেই তৃণমূলের হামলা, অভিযোগ বিজেপির

নীল বণিক

 

কোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারের সামনেই বিজেপির যুব মোর্চার মিছিলে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জোড়াবাগান দিয়ে শুরু। তারপর সকাল অাটটা নাগাদ কলুটোলা মোড়ে বিজেপি কর্মীদের উপর ফের হামলার অভিযোগ। তাতেই সকালবেলা গোটা উত্তর কলকাতা উত্তপ্ত। সকাল আটটা নাগাদ জোড়াবাগানে যুব মোর্চার মিছিল শুরু হলে তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। তাতে বিজেপির সাতজন কর্মী অাহত হন। তার মধ্যে যুবমোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকারের অবস্থা গুরুতর। তাঁকে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এই হামলার ঘটনা অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। উল্টে বিজেপিই চড়াও হয়েছে তৃণমূল কর্মীদের ওপর, এই অভিযোগ তুলে রাস্তায় নামে তৃণমূল। সকালেই দু’পক্ষের সংঘর্ষ সামলাতে ছুটতে হয় পুলিশকে। তৃণমূল- বিজেপির সংঘর্ষ থামাতে গিয়ে দুজন পুলিশ কর্মীও অাহত হয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। উত্তর কলকাতায় সংঘর্ষ থামতেই ফের রণক্ষেত্রর চেহারা নেয় মধ্য কলকাতা। সকাল এগারোটা নাগাদ বিজেপির রাজ্য সদর দফতর থেকে বাইক মিছিলের সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির মিছিল মহত্মা গান্ধী রোডে যেতেই ফের শুরু রাজনৈতিক সংঘর্ষ। শুরু হয় দু’পক্ষের মধ্যে ইট বৃষ্টি। তাতে দু’পক্ষের বেশ কয়েকজন কর্মী অাহত হয়। বিজেপি ও তৃণমূল কর্মীদের সংঘর্ষ অাটকাতে মৃদু লাঠিচার্য করতে হয় পুলিশকে। গোটা সেন্ট্রাল এভিন্যু চত্বর স্তব্ধ হয়ে যায়। পুলিশকে পুরো রাস্তা বন্ধ করে রাজনৈতিক সংঘর্ষ নিয়ন্ত্রণে অানতে হয়।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *