Breaking News
Home / TRENDING / আফ্রিকায় কেক কেটে জন্মদিন পালন দিলীপ ঘোষের

আফ্রিকায় কেক কেটে জন্মদিন পালন দিলীপ ঘোষের

জয় ঘোষ

আফ্রিকায় শিশুদের মাঝে জন্মদিন পালন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জীবনের ৫৫ বছর পার করলেন মেদিনীপুরের সাংসদ। তবে এবারের জন্মদিনটা একটু অন্যরকম কাটল তাঁর। বৃহস্পতিবার পশ্চিম আফ্রিকার গাম্বিয়াতে শিশুদের মাঝে নিজের জন্মদিন পালন করলেন। নিজের হাতে কেক কেটে তাদের খাইয়ে দিলেন, বাদ পড়েননি প্রবীনরাও। ৮০ বছরের বৃদ্ধাকে কেক খাওয়ালেন দিলীপ ঘোষ।

 

রাজনীতির ময়দানে কঠোর লড়াকু এই মানুষটি একটু আবেগপূর্ণ। অবশ্য প্রতি বছরই শিশু ও প্রবীণদের মধ্যে জন্মদিনটা কাটাতে ভালোবাসেন দিলীপ। সে কলকাতাতেই থাকুন বা মেদিনীপুরে। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার নিজের জন্মদিন পালন করেছিলেন নিজের ভিটেতে। মায়ের হাতে পায়েশ খেয়েছিলেন দিলীপ। মা তাঁকে আশীর্বাদ স্বরূপ ৫০০ টাকার একটা নোট দিয়েছিলেন। সেই টাকা আজও স্বযত্নে রেখেছেন দিলীপ। সেই টাকা খরচ করেননি। সুভাষ সরোবর সংলগ্ন এলাকায় থাকার সময় কচিকাঁচাদের সঙ্গে খেলাধুলো করেন। তাদের নিজের হাতে মিষ্টি খাইয়ে জন্মদিন পালন করতেও দেখা গিয়েছে।

দিলীপ ঘোষ বলেন, ” রাষ্ট্রপতির সঙ্গে সফর সূচিতে আগামী ২৮ জুলাই আমি আফ্রিকা এসেছি। এখানকার শিশুরা অপুষ্টজনিত বেশ কিছু সমস্যা আছে। তাই তাদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে পেরে খুব ভালোই লাগলো।”

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ২৮ জুলাই আফ্রিকা সফরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বেনিন, গাম্বিয়া ও গায়ানা সফর সূচিতে যান তিনি। ৪ আগষ্ট তার কলকাতায় ফেরার কথা আছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *