জয় ঘোষ
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মেদিনীপুরের সাংসদ এতদিন ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পেতেন। এবার সেটা বেড়ে হল জেড ক্যাটাগরি। এছাড়া এবার থেকে দিলীপ ঘোষের কনভয়ে থাকছে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটপে বিশেষ এস্কোট গাড়িও। যেটি এবার থেকে তাঁর কনভয়ে এই গাড়ি ব্যবহার করা হবে।আগে দিলীপ ঘোষের নিরাপত্তায় ছিল ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জাওয়ান। তা বেড়ে এবার হচ্ছে ৩২ জন কেন্দ্রীয় বাহিনীর জাওয়ান।
বিজেপি সভাপতির সঙ্গে নিরাপত্তা বাড়ছে বিজেপি নেত্রী ভারতী ঘোষের। ভারতী ঘোষ এতদিন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে তা করা হচ্ছে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বিশেষ টিম এসে একটি সার্ভেও করে গেছেন দিলীপ ঘোষ ও ভারতী ঘোষের বাড়িতে। চলতি সপ্তাহের মধ্যেই বাড়তি নিরাপত্তা কর্মী মোতায়েন হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নানা প্রান্তে দিলীপ ও ভারতীর ওপরে বেশ কয়েকবার হামলা হয়েছে। যার জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news