Breaking News
Home / TRENDING / “দিদিকে বলো”-র ধাক্কা! হচ্ছে না মমতার ঘোষিত “বিজেপি বাংলা ছাড়ো” কর্মসূচি

“দিদিকে বলো”-র ধাক্কা! হচ্ছে না মমতার ঘোষিত “বিজেপি বাংলা ছাড়ো” কর্মসূচি

নীল রায়।

২১ জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ৯ আগস্ট রাজ্যজুড়ে “বিজেপি বাংলা ছাড়ো” কর্মসূচি পালন করবে তৃণমূল কংগ্রেস। কিন্তু, সেই ঘোষণাই সার হয়েছে। শুক্রবার এই মর্মে কোনও কর্মসূচি নেয়নি তৃণমূল কংগ্রেসের কোনও স্তরের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার বেহালা পূর্বের রায় বাহাদুর রোডের পার্টি অফিসে “দিদিকে বলো” কর্মসূচির সাংবাদিক সম্মেলন করতে এসেছিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই তাকে প্রশ্ন করা হয় “বিজেপি ভারত ছাড়ো” কর্মসূচি নিয়ে। পার্থ চট্টোপাধ্যায় জানান, ৯ আগস্ট ঝাড়গ্রামে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিত যাচ্ছেন তিনি। তাই এমন কোনও কর্মসূচিতে তিনি যোগ দেবেন না বা কোথাও হচ্ছে এমনটা জানা নেই।

তবে তৃণমূল কংগ্রেসের এক বিধায়কের কথায়, প্রশান্ত কিশোরের পরামর্শে শুরু হওয়া “দিদিকে বলো” অনুষ্ঠান নিয়েই বেশি ব্যস্ত রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। তাই মুখ্যমন্ত্রীর ঘোষণা করা কর্মসূচি ভুলে গিয়েছেন খোদ নেতারাই। তাছাড়া, বিজেপিকে রাজ্য ছাড়া করার বদলে এখন ২০২১ সালের বিধানসভা ভোট নিয়েই বেশি ভাবতে হচ্ছে আমাদের। সম্ভবত সেই কারণে ওই কর্মসূচি হচ্ছে না। আগামী এক মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের বড়সড় কোনও কর্মসূচি নেই বলে জানা গিয়েছে।

১৯৪২ সালে ৯ আগস্ট গান্ধীজী “ইংরেজ ভারত ছাড়ো” স্লোগান দিয়ে আন্দোলন শুরু করেছিলেন। ২১ জুলাই নির্দেশ দেওয়ার সময় দলীয় কর্মীদের উদ্দেশ্যে সে কথা স্মরণ করিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এভাবে লোকসভা ভোটের ফলাফলে হতোদ্যম হয়ে পড়া তৃণমূল কর্মীদের অক্সিজেন দিতে চেয়ে ছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু দলনেত্রীর ঘোষিত কর্মসূচির প্রতি তৃণমূল কর্মীদের অনীহা দেখা দেওয়ায়, রাজনৈতিক মহলের ব্যাখ্যা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোকাল টনিকে আর কাজ হচ্ছে না তৃণমূলের নিচুতলায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *