ওয়েব ডেস্কঃ
প্রবল বৃষ্টিপাতের কারণে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে কেরালায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আগামী দু’দিন প্রবল বৃষ্টিপাতে কোঝিকোড়, ওয়ানাড, ইদুক্কি ও মালাপ্পুরম এই চার জেলা জলমগ্ন। আরও পাঁচ জেলায় সর্তক বার্তা জারি করেছে প্রশাসন। বন্যা দুর্গতদের উদ্ধার কাজ করছে বিপর্যয় মোকাবিলা দফতর। খোলা হয়েছে ৩৩০টি ত্রাণ শিবির। বৃহস্পতিবার এক টানা ভারী বৃষ্টিপাতের কারণে ওয়ানাডের তীব্র ভূমিধস শুরু হয়। ইতিমধ্যে রাজ্যের বহু মানুষের খোঁজ নেই।
ভারী বৃষ্টিপাতের কারণে কোচি বিমানবন্দর জলমগ্ন হয়ে পড়ে। ফলে রবিবার বিকেল পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বৃষ্টিতে পেরিয়ারের জলস্তর বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। বিমানবন্দরের দক্ষিণ অংশ এবং রানওয়ে পুরোপুরি জলমগ্ন। তাই রবিবার পর্যন্ত সমস্ত বিমান বাতিল করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news